শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী মেসিদের ভারত সফর

নভেম্বরে আর্জেন্টিনার জাতীয় দলের ট্যুরে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ইতোমধ্যেই আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত ভারতের কেরালায়। কিন্তু এখন সেটি আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। টিওয়াইসি স্পোর্টস

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রীতি ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যারা কাতার ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং ২০২৬ বিশ্বকাপেও অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাই বছর শেষ করার আগে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই এই সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা।

লিওনেল মেসি সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত ছিলেন। স্কালোনি নিশ্চিত করেছেন, এটি কোচের সঙ্গে মিলিতভাবে নেয়া সিদ্ধান্ত ছিল। মেসি তখন ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ মেজর লিগ সকার ম্যাচে খেলেছেন।

যদিও সফর বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এটি অবশ্যই দুঃখের বিষয় হবে। কারণ ২০১১ সালের পর আর্জেন্টিনাকে পুনরায় দেশের মাটিতে খেলতে দেখার সুযোগ আবার কবে মিলবে তা তো বলা যায় না, বিশেষ করে বিশ্বজয়ী মেসি যখন সবার আগ্রহের শীর্ষে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়