শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বি‌সি‌বি‌কে বিপিএল পেছানোর অনু‌রোধ জানা‌লো বর্তমান চ‌্যা‌ম্পিয়ন ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। দলটির দাবি, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না থাকায় তারা বিপাকে পড়েছে।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, ২০২৬ মৌসুমের বিপিএলে পাঁচটি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে। -- ডেই‌লি ক্রিকেট

তবে বরিশাল মনে করছে, এত অল্প সময়ের মধ্যে দল গঠন, স্পনসর ঠিক করা ও অন্যান্য আয়োজন সম্পন্ন করা প্রায় অসম্ভব।

দলটির মালিক মিজানুর রহমান বলেন, আমি কখনো বলিনি যে আমরা বিপিএলে খেলব না। কিন্তু এক-দেড় মাসের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব নয়। আমরা শুধু সময় চেয়েছি। এপ্রিল বা মে মাসে করলে ভালোভাবে আয়োজন করা যাবে।

তিনি আরও বলেন, তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করলে লিগের মান ক্ষতিগ্রস্ত হতে পারে। এভাবে হলে ভালো দলগুলো অংশ নিতে চাইবে না। অভিজ্ঞ দল ছাড়া বিপিএল আয়োজন ঠিক হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়