শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের জার্সিতে বিপিএলে খেলবেন তামিম, আত্মবিশ্বাসী মালিক

সাম্প্রতিক সময়ে ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়ে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েও শেষ পর্যন্ত বিভিন্ন নাটকীয়তার কারণে মনোনয়ন প্রত্যাহার করেন তামিম। 

নির্বাচন-পরবর্তী সময়েও দেশের ক্লাব ক্রিকেটের বড় অংশের সঙ্গে সম্পর্কিত থেকে প্রশাসনিক নানা ইস্যুতে সরব ছিলেন দেশ সেরা এই ওপেনার। অনেকে ধরে নিয়েছেন তামিম হয়তো এবারের বিপিএলে খেলবেন না। 

কিন্তু এই ধারণাকে উল্টে দিলেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয়, তবে তামিমও মাঠে নামবেন সেই দলের জার্সি গায়ে।

এক সাক্ষাৎকারে মিজানুর বলেন, ‘আমি মনে করি না, তামিম বিপিএলে খেলবে না। আমার বিশ্বাস, সে ক্রিকেট বর্জনের কথাটা সাধারণভাবে বলেছিল। বিপিএল হলে আমি অবশ্যই তাকে খেলার অনুরোধ করব। আর বরিশাল খেললে সে আমাদের হয়েই খেলবে।’

তামিম বরিশালের অধিনায়ক হিসেবে বিপিএলের আগের আসরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। অভিজ্ঞ ওপেনারের মাঠে না থাকা মানে বরিশালের শক্তি কমে যাওয়া-এটা মালিক মিজানুর রহমানও জানেন। তাই বিপিএলে দল নামাতে সময় এবং প্রস্তুতির সুযোগ চাইছেন তিনি।

মিজানুর রহমান বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও, তাদের আনতে হলে তহবিল, চুক্তি, লজিস্টিকস-সব কিছু নিশ্চিত করতে হবে। এই এক-দেড় মাসের মধ্যে সেটা সম্ভব নয়। তাই আমি সময় পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছি। দেখা যাক বিসিবি কী সিদ্ধান্ত নেয়।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না, এই অল্প সময়ের মধ্যে কোনো ভালো দল মাঠে নামতে চায়। রংপুরকেও জিজ্ঞাসা করতে পারেন, তারাও হয়তো একই অবস্থায় আছে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়