শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব 

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৪ বছর বয়সেই ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হলেন বৈভব সুরিয়াভানশি। বিহার রাজ্য দলের সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভারতের এই বিস্ময় বালক।

ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু হচ্ছে বুধবার থেকে। রঞ্জি ট্রফির এই মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গনির সহকারী হিসেবে রাখা হয়েছে সুরিয়াভানশিকে। সামনেই অনূর্ধ্ব-১৯ দলের খেলা ও যুব বিশ্বকাপ থাকায় দুই ম্যাচের জন্য দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

সহঅধিনায়কত্ব মানে নেতৃত্ব দেয়ারও সুযোগ, কোনো কারণে অধিনায়ক মাঠে নামতে না পারলে সুরিয়াভানশির কাঁধেই বর্তাবে দলের দায়িত্ব।

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন এই বিস্ময় বালক। গড়েন টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। এবার মাত্র ১৪ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে সহঅধিনায়ক হলেন বৈভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়