স্পোর্টস ডেস্ক : এই কিশোর দারুণ পাফরম করলো। একবার দলের জয়ে অবদান রেখেছিলেন। ইতালির লিগ সিরি‘আ’তে গত শনিবার জুভেন্টাসের বিপক্ষে কোমোর ২-০ ব্যবধানের জয়ে একটি গোলের সঙ্গে সতীর্থে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। ধারে ইতালির ক্লাবটিতে যোগ দিয়ে নিয়মিতই চমক দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার।
কোমোর ঘরের মাঠ সিনিগালিয়ায় চার মিনিটে কর্নার থেকে দারুণ এক ক্রসে বল জুভেন্টাসের বক্সে পাঠান নিকো। সেখান থেকে বল জালে জড়ান মার্ক-ওলিভার কেম্প। ম্যাচের ৭৯ মিনিটে জাদুকরী মুহূর্তের স্বাক্ষী করেন নিকো। মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সের প্রান্তে এগিয়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার। --- টি স্পোর্টস
এরপর জুভেন্টাসের ডিফেন্ডার আন্দেয়া কম্বিয়াসোকে পরাস্ত করে বাঁ পায়ের অসাধারণ এক শটে জাল কাঁপান নিকো পাজ। নিকো পাজের দূত্যি ছড়ানোর ম্যাচে ১৯৫২ সালের পর জুভেন্টাসের বিপক্ষে প্রথম জয়ও পেল কোমা।
২০২৫-ে২৬ মৌসুমে সিরি‘আ’তে চারটি গোলের সঙ্গে সমান চারটি অ্যাসিস্ট করেছেন নিকো পাজ। মাঠে গোলের সুযোগ তৈরি করা, সতীর্থের গোলে সহায়তা করা, নিঁখুত ফিনিশিংয়ে বল জালে পাঠানোয় পারদর্শী হয়ে উঠেছেন নিকো পাজ।
রিয়াল মাদ্রিদ থেকে ধারে যোগ দেওয়া নিকোর প্রশংসা করতে একেবারেই কার্পণ্য করছেন না কোমোর কোচ সেস ফ্যাব্রেগাস। ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই, কারণ আমি বুঝতে পারি কে ক্ষুধার্ত, কার মানসিকতা বড় কিছু হওয়ার মতো।
শিষ্যকে নিয়ে ফ্যাব্রেগাস আরও বলেন, ’সে যেখানে যেতে চায় যেতে পারবে। শুধু বিনয়ী থাকতে হবে, পরিশ্রমের মানসিকতা ধরে রাখতে হবে—কারণ প্রতিভা ও শারীরিক সামর্থ্য দুটোই ওর আছে।
কোমোয় নিকোর উন্নতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াল মাদ্রিদ। মৌসুম শেষে তাঁর প্রত্যাবর্তন বিবেচনা করতে পারে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।