শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এএফ‌সি কা‌পের বাছাই‌য়ে ভারতের বিরু‌দ্ধে খেলার আ‌গে আফগানিস্তানের স‌ঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :  কাগ‌জে কল‌মেই বাংলা‌দেশ এ‌শিয়ান কা‌পের মূলপর্বে খেলার যোগ‌্যতা হা‌রি‌য়ে‌ছে দুই ম‌্যাচ বা‌কি থাক‌তে। ত‌বে ম‌্যাচ দু‌টো খেল‌তে তো হ‌বে। আগামী নভেম্বরে মাসে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে লাল সবু‌জের দল। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা। 

বাছাইপর্বের ম্যাচে ভারতকে মোকাবিলার আগে নভেম্বরের ফিফা উইন্ডোর মধ্যে (১২-১৮ তারিখ) আফগানদের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন। তবে ম্যাচটির  দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

এদিকে বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের পর আফগানিস্তান তাদের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচও বাংলাদেশের মাটিতে খেলবে। 'ই' গ্রুপের ম্যাচে ১৮ নভেম্বর মিয়ানমারের মুখোমুখি হবে তারা। 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। যদিও ম্যাচটি কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি ফুটবল ফেডারেশন।

বাফুফে সূত্রে জানা গেছে, প্রীতি ম্যাচ ও বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী ১০ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান দল। এরপর দুটি ম্যাচ খেলে তারা ১৯ নভেম্বর ঢাকা ত্যাগ করবে। যেহেতু বাছাইয়ে গ্রুপ 'সি'র বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তাই আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

উল্লেখ্য, আফগানিস্তান দল তাদের ঘরের মাঠের ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলে। কারণ, দেশটি এখনও দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রভাব সামলাচ্ছে এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। অন্য দেশের 'হোম ম্যাচ' আয়োজন করে নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদের যাত্রা শুরু হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়