শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়া সফ‌রে হা‌লে পা‌নি পা‌চ্ছে না ক্রিকেট বি‌শ্বের এক নম্বর মোড়ল ভারত। তিন ম‌্যাচ ওয়ান‌ডে সি‌রি‌জের টানা দুই ম‌্যা‌চে হে‌রে অ‌স্ট্রেলিায়ার কা‌ছে সি‌রিজ খুঁই‌য়ে‌ছে ভারত। এবার তা‌দের হোয়াইটওয়ার পালা। শ‌্যাম রা‌খি না কুল রা‌খি অবস্থার ম‌ধ্যে ভারত তৃতীয় ও শেষ ম‌্যাচ খেল‌বে শ‌নিবার।

বৃহস্প‌তিবার (২৩ অ‌ক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২ উইকেটে হারিয়েছে অ‌স্ট্রেলিয়া। ২৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় অজিরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেইডে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন শুভমান গিল ও বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ডাক মারলেন কোহলি। এরপর ১১৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। রোহিত ৭৩ ও শ্রেয়াস ফেরেন ৬১ রান করে। আক্সার প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রানের পুঁজি পায় ভারত।

অজিদের পক্ষে ৪টি উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। এছাড়া জেভিয়ার বার্টলেট ও মিচেল স্টার্ক পান যথাক্রমে ৩ ও ২ উইকেট।

জবাবে দলীয় ৫৪ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ৩০ রান করে সাজঘরে ফেরেন ম্যাট রেনশো। ৭৪ রান করে বিদায় নেন ম্যাথিউ শর্ট। ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মিচেল ওয়েন। শেষ দিকে কুপার কনোলির অপরাজিত ৬১ রানে সহজ জয় পায় স্বাগতিকরা।

ভারতের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর, আর্শ্বদ্বীপ ও হর্ষিত রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়