শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাবার জম্মবা‌ষিকী পালন ক‌রে বাসায় ফেরার প‌থে গরুর সঙ্গে বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : এই ফুটবলার বেপ‌রোয়া গ‌তি‌তে মটরসাই‌কেল চালা‌তে গি‌য়ে দুর্ঘটনার স্বীকার। গরুর সঙ্গে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় প্রাণ গেল এই ব্রাজিলিয়ান ফুটবলারের। আন্তোনি ইলানো নামের ওই তরুণ ফুটবলার বাবার জন্মদিনের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।

ইলানোর বাইক রাস্তায় একটি গরুর সঙ্গে সজোরে ধাক্কা খেলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। গত সোমবার ভোররাতে ব্রাজিলের পিয়াউই রাজ্যের আলতোস পৌর এলাকার একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। ২০ বছর বয়সী ইলানো খেলতেন পিয়াউই এস্পোর্তে ক্লাবে। এ বছর দলকে রাজ্য চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে তিনি অবদান রেখেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিআর-৩৪৩ মহাসড়কের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া গরুর সঙ্গে সজোরে ধাক্কা লাগে ইলানোর বাইকের। সড়ক দুর্ঘটনায় ইলানোর মৃত্যুকে স্থানীয় পুলিশ অস্বাভাবিক ও অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়