শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই

স্পোর্টস ডেস্ক : ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। নারী বিশ্বকাপ চলাকালে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, এটি খুবই দুঃখজনক ও দেশের ভাবমূর্তির জন্য লজ্জাজনক একটি ঘটনা।’

সংবাদ সংস্থা এএনআইকে সাইকিয়া বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। 

এই ধরনের আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। তবে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করায় আমি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানাই। আইন তার নিজের গতিতে চলবে এবং অপরাধী শাস্তি পাবে—এটাই প্রত্যাশা।

আগে ইন্দোর পুলিশের অপরাধ শাখার অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দানদোতিয়া জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার হোটেল থেকে কাছের একটি ক্যাফের উদ্দেশে বেরিয়েছিলেন। সে সময় আজাদ নগরের বাসিন্দা আকিল খান নামের এক ব্যক্তি তাদের উদ্দেশে অশালীন আচরণ করে। পরে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে—যেখানে নারীর মর্যাদা ক্ষুণ্নের উদ্দেশ্যে হামলা ও অনুসরণের অভিযোগ রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় ভারতের রাজনীতি থেকেও প্রতিক্রিয়া এসেছে। শিবসেনা (ইউবিটি) সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী এক্সে লিখেছেন, 

‘লজ্জাজনক। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বড়াই করি, অথচ নারীদের জন্য নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হই—এটা সত্যিই দুঃখজনক।

ইন্দোর পুলিশ ও রাজ্য প্রশাসন এখন ঘটনার নিরাপত্তা প্রটোকল সংক্রান্ত দুর্বল দিকগুলো খতিয়ে দেখছে। বিসিসিআই বলেছে, নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়