শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি!

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের যেন শেষ নেই। শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টাইন মহাতারকা খেলতে চান নিজেও। তবে এ জন্য নিজেকে আগে শতভাগ ফিট করে তুলতে চান তিনি।

মেসির নেতৃত্বে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষ দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। --- অলআউট স্পোর্টস

যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে খেলার ইচ্ছের কথা জানালেও নিশ্চিত করে কিছুই জানাননি মেসি।

“আসলে সত্যি বলতে হ্যাঁ, বিশ্বকাপে থাকতে পারা এক অসাধারণ অনুভূতি। আর আমি থাকতে চাই। ভালো থাকতে চাই এবং যদি থাকি, তাহলে যেন দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু করতে পারি।” 

“আমি প্রতিদিনের ভিত্তিতে বিষয়টা মূল্যায়ন করব যখন আমি আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করব এবং দেখব আমি সত্যিই ১০০% ফিট কি না। আমি সত্যিই খুব আগ্রহী কারণ এটা বিশ্বকাপ। আমরা আগের বিশ্বকাপ জিতেছি, তাই আবার সেটি রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার, কারণ জাতীয় দলের হয়ে খেলতে পারাটা সবসময়ই স্বপ্নের। আশা করি, ঈশ্বর আমাকে আবার সেই সুযোগ দেবেন।” 

গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির সময়ও মেসি জানিয়েছিলেন, তিনি নিজের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন। 

সে মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে হারানোর পর তিনি বলেন, “আমি চেষ্টা করছি ভালো থাকতে এবং নিজের সঙ্গে সৎ থাকতে। যখন ভালো লাগে, তখন খেলাটা উপভোগ করি। কিন্তু যখন ভালো লাগে না, সত্যি বলতে আমি মোটেও উপভোগ করি না। তাই যদি ভালো না লাগে, আমি সেখানে থাকতে চাই না।

বয়স ৩৮ বছর হলেও ইন্টার মায়ামির হয়ে চলতি বছর দুর্দান্ত ছন্দে ছিলেন মেসি। মেজর লিগ সকার (এমএলএস), লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও ক্লাব বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। 

এই মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে তিনি জিতেছেন এমএলএস গোল্ডেন বুট।

এছাড়া এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় (এমভিপি) পুরস্কারের চূড়ান্ত মনোনয়নেও আছেন তিনি। যদি জেতেন, তাহলে টানা দুই মৌসুম এই পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় হবেন মেসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়