শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

খে‌লে‌ছে ১০ ম‌্যাচ, জি‌তে‌নি এক‌টি‌তেও, চাকরি হারালেন ইং‌লিশ ক্লাব উলভসের কোচ

স্পোর্টস ডেস্ক : শনিবার (১ নভেম্বর) ফুলহ্যামের মাঠে ৩-০ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটন। চলতি লিগে যা তাদের অষ্টম হার। এর পরদিনই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে দলের কোচ পেরেইরার ছাঁটাইয়ের খবর। এরপরই এক বিবৃতিতে পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা জানায় ক্লাবটি। 

দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে আছে উলভস। গত ডিসেম্বরে ইংলিশ ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন পেরেইরা। সেই সময়ও ধুঁকছিল দলটি, লিগ টেবিলে ছিল ১৯ নম্বরে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১৬ নম্বরে থেকে আসর শেষ করেছিল উলভস। 

এরপর চলতি বছরের সেপ্টেম্বরে তার সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করে ক্লাবটি। কিন্তু অল্পদিনের মধ্যে মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো পেরেইরাকে। 
 
গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ঘরের মাঠে ৩-২ গোলে হারের পরই সমর্থকদের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েন পেরেইরা। ম্যাচ শেষে একদল সমর্থকের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। পরে নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে নিয়ে যান। 
 
এই মৌসুমে লিগ কাপে ওয়েস্ট হ্যাম ও এভারটনকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল উলভস। তবে গত বুধবার চেলসির বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়