শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটব‌লে আর থাক‌তে চাই না,আমি দ্রুতই স‌রে যা‌বো: রোনালদো

স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ সুপার স্টার ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো সম্প্রতি এক ভিডিওতে ফুটবল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী বছর  যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। যেটাকে নিজের শেষ আসর বলছেন পর্তুগিজ তারকা।

 ২৫ বছরের ফুটবল ক্যারিয়ারেরও দ্রুত ইতি টানবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই মুহূর্তটা উপভোগ করছি। আমি গোল করছি, দ্রুত এবং তীক্ষ্ণ বোধ করছি। 

তবে আমি দ্রতই অবসর নেব...১০ বছরের মধ্যে! না, মজা করলাম। আমি সত্যি দ্রুত অবসরে যাব...গত ২৫ বছরে ফুটবলের জন্য সব করেছি এবং ফুটবলকে সবকিছু দিয়েছি। সম্ভবত এক বা দুই বছরের মধ্যে অবসর নেব... এটা নিশ্চিত, এটাই (২০২৬ ফিফা বিশ্বকাপ) হবে আমার শেষ বিশ্বকাপ। --- সময়‌নিউজ

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ও সর্বোচ্চ ম্যাচ খেলা রোনালদো তার ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। কেবল জেতা হয়নি ফিফা বিশ্বকাপের ট্রফি। 

২০২৬ আসরে সে আক্ষেপ পূরণ করেই বিদায় নিতে চাইবেন তিনি, তাতে কোনো সন্দেহ নেই। পেশাদার ফুটবল ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ৪৭ গোল দূরে তিনি। সেটা পূরণ করেই হয়তো সমাপ্তি টানবেন ফুটবল ক্যারিয়ারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়