শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে

স্পোর্টস ডেস্ক :  পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে হা‌লে পা‌নি পে‌লো না বাংলা‌দেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত ফলই এসেছে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশকে ৮-২ গোলে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ বাছাই প্লে-অফ সিরিজের অংশ এটি।

৪ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন রোমান সরকার। নিজেদের বক্সে সফরকারী দলের এক খেলোয়াড়ের স্টিক হিট লাগে বাংলাদেশ ডিফেন্ডারের মাথায়। এরপর স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয় তাঁকে। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  -- টি স্পোর্টস

শুরুতেই অভিজ্ঞ খেলোয়াড়কে হারানোর সঙ্গে সঙ্গে দুঃসংবাদও পায় স্বাগতিকরা। ফাউলের বাঁশি বাজান রেফারি। চার মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে আম্মাদ শাকিল ভাটের গোলে লিড নেয় পাকিস্তান। 

১৫ মিনিটে হুজাইফার রিভার্স হিটে ১-১ গোলে সমতায় ফেরে বাংলাদেশ। চার মিনিট পর নাদিমের গোলে ২-১ ব্যবধানে ফের এগিয়ে যায় পাকিস্তান। 

২৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-১ করেন আফরাজ। এ সময় টানা তিনটি পিসি পায় পাকিস্তান। ২৮ মিনিটে নুরুজ্জামান নয়নের দারুণ সেভে গোলবঞ্চিত হয় পাকিস্তান। ফিরতি শট নিলে ফের পেনাল্টি কর্নার পায় সফরকারীরা। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান ৪-১ করেন আফরাজ। 

শেষ দুই কোয়ার্টারেও দাপট ধরে রাখে পাকিস্তান। ৩২ মিনিটে ব্যবধান ৫-১ করেন গজনফর আলী। ৪৪ মিনিটে ষষ্ঠ গোলটি আসে রানা ওয়াহিদ আশরাফের কাছ থেকে। 

৪৭ মিনিটে ফিল্ড গোলে পাকিস্তান সপ্তম স্বর্গে ভাসান হান্নান শহীদ। ৫৬ মিনিটে নাদিম আহমেদ  অষ্টম গোল এনে দেন । ৫৮ মিনিটে বাংলাদেশের হয়ে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান আমিরুল ইসলাম। শুক্রবার বিকেল ৩টায় এ মাঠেই হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়