শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদো পে‌লেন লাল কার্ড, আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে হে‌রে গে‌লো পর্তুগাল, বিশ্বকাপের চূড়ান্ত প‌র্বে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 'এফ' গ্রুপে পর্তুগাল ও আয়ারল্যান্ড মু‌খোমু‌খি হয়।   
আয়ারল্যান্ড ম্যাচে ক্যারিয়ারের ১৩তম লাল কার্ড দেখে যখন মাঠ ছাড়তে বাধ্য হলেন, তখন সমানে সিআরসেভেনকে দুয়ো দিয়ে যাচ্ছে আইরিশরা। 

মাঠ ছাড়ার আগে রোনালদো আইরিশদের অঙ্গভঙ্গিতে জবাব দিলেও মাঠের লড়াইয়ে এদিন এগিয়ে ছিলো আয়ারল্যান্ডই। ১৭ আর ৪৫ মিনিটে ট্রয় প্যারটের জোড়া গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে যাবার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখলো দলটি। ২০০৫ সালের পর এই প্রথম পর্তুগালের বিপক্ষে জয় পেল আইরিশরা।

 এদিকে, 'ডি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠ প্রাক ডে প্রিন্সে ইউক্রেনের বিপক্ষে প্রত্যাশিত বড় জয় পেয়েছে ফ্রান্স। তবে প্রথম গোল পেতে দলটিকে অপেক্ষা করতে ৫৫ মিনিট পর্যন্ত। একের পর এক গোল মিসের মহড়ায় ৫৫ মিনিটে আসে সাফল্য। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৭৬ মিনিটে ফ্রান্সের তরুণ ফরোয়ার্ড ওলিসে দলের ব্যবধান দ্বিগুণ করেন। ৮৩ মিনিটে এমবাপ্পে দেখা পান নিজের দ্বিতীয় গোল। ৫ মিনিট পর লিভারপুলে খেলা ফরোয়ার্ড হুগো একিতিকে গোল উৎসবে যোগ দিলে ৪-০ গোলের বড় জয় পায় দিদিয়ের দেশমের দল।

৫ ম্যাচে ৪ জয় আর এক ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয় ফ্রান্সের।

অন্যদিকে, রাতে 'আই' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইতালি ও মলদোভা। পুরো ম্যাচে আজ্জুরিরা আধিপত্য দেখালোও গোল আসছিল না কিছুতেই। ৮৮ মিনিটে জিয়ানলুকা মানচিনির গোলে ভাঙ্গে ডেডলক। আর ইনজুরি সময়ে এস্পোজিতো আরও এক গোল দিলে ২-০তে জয় পায় গাত্তুসোর দল।

কে' গ্রুপের ম্যাচে একই স্কোরলাইনে সার্বিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। ২৮ মিনিটে বুকায়ো সাকা আর ৯০ মিনিটে এবরশি এজের গোলে বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো টুখেলের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়