শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী কাবাডি বিশ্বকাপ সোমবার ঢাকায় শুরু হ‌চ্ছে, ফাইনা‌লে খেলার স্বপ্ন বাংলাদেশের

নিজস্ব প্রতি‌বেদক : সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে আগামী ১৭ নভম্বর সোমবার থেকে শুরু হ‌চ্ছে নারী কাবা‌ডি বিশ্বকাপ। যা চল‌বে ২৫ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) কাবাডি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নারী বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। এবারের আসরে অংশ নিচ্ছে ১১ দেশ—বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

প্রস্তুতি ও আয়োজন
বিশ্বকাপ সফল করতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও ভেন্যু ব্যবস্থাপনাসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত। আয়োজনে সহযাত্রী হওয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সরকারের অন্যান্য দপ্তর এবং পৃষ্ঠপোষকদের প্রতি বাংলাদেশ কাবাডি ফেডারেশন কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

রোববার (১৬ ন‌ভেম্বর) ট্রফি উন্মোচন অনুষ্ঠান হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়। 
নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কের উপস্থিতিতে হবে ট্রফি উন্মোচন।

বাংলাদেশের প্রত্যাশা
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, নারীদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে পঞ্চম স্থানে আছে। এই বিশ্বকাপ দিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা সম্ভব, আমাদের সামনে সে সুযোগ রয়েছে। দলের কাছে আমাদের মূল প্রত্যাশাও এটি।

তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা সফলভাবে আয়োজন সম্পন্ন করা। এখানে বিভিন্ন দেশের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা, রেফারিসহ আরও অনেকে আসবেন। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারলে কাবাডি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।

অংশগ্রহণকারী দল প্রসঙ্গে
এস এম নেওয়াজ সোহাগ বলেছেন, আর্জেন্টিনা শেষ মুহূর্তে আসবে না বলে আমাদের আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) থেকে জানানো হয়েছে। পাকিস্তানও আসেনি, কারণ তাদের দল ভালো অবস্থায় নেই। স্ট্যান্ডবাই থেকে পোল্যান্ড এসেছে। আন্তর্জাতিক কাবাডির সর্বোচ্চ সংস্থা আইকেএফের নির্দেশনা অনুযায়ী আমরা সবকিছু পরিচালনা করছি।

সংবাদ সম্মেলনে বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী জাতীয় কাবাডি দল ঘোষণা করা হয়। দলের সদস্যরা হলেন— শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালি আক্তার (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালি আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা ও তাহরিম।

স্ট্যান্ডবাই খেলোয়াড়:
আফরোজা ও লুম্বিনী চাকমা
কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সি
মেন্টর: বাদশা মিয়া
ম্যানেজার: আসাদুজ্জামান শাহীন
ফিটনেস কোচ: সুজিত

  • সর্বশেষ
  • জনপ্রিয়