শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল নিয়ে মন্তব্যে সমালোচনার ঝড়, ভক্তদের কাছে ফেসবুক লাইভে ক্ষমা চাইলেন আসিফ আকবর

ফুটবল নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে তাঁকে নিয়ে। সমালোচনার মুখে এবার ফুটবলপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করলেন আসিফ।

আসিফ দাবি করেন, মাঠ সক্রান্ত ইস্যুতে ফুটবলের জন্য বাধাগ্রস্ত হচ্ছে ক্রিকেট। মাঠ নিয়ে দ্রুত সমস্যার সমাধান না হলে মারপিট করার হুমকিও দেন তিনি। এমন বক্তব্যের পর ক্ষোভের অনলে ফেটে পড়ে দেশের ফুটবলার, সংগঠক এবং ভক্তরা। আসিফকে ক্ষমা চাইতে বলেন সবাই। নাহলে অ্যাকশনে যাওয়ার হুমকি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিসিবিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাতে উত্তেজনা কিছুটা কমে আসে। এবার ওই বরূপ মন্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ। তাঁর দাবি, শত্রুতা করে নয় বরং একটা সামাধানের জন্যই ফুটবল নিয়ে সেসব কথা বলেছিলেন তিনি। তাঁর চাওয়া, একইসঙ্গে এগিয়ে যাক ফুটবল এবং ক্রিকেট।

ফেসবুক লাইভে আসিফ বলেন, ‘এই স্লেজিংটা করতে গিয়ে আমি ফুটবল দর্শকদের কষ্ট দিয়েছি। এটা ইচ্ছাকৃতভাবেই করেছি। এজন্য আমি দুঃখপ্রকাশ করেছি। যারা ফুটবল ভালোবাসেন এবং ফুটবল ভালোবেসে আমাকে বকাবকি করেছেন, রাগ করেছেন, এতে আমি কিছু মনে করিনি। মনে করার কোনো কারণও নেই। আমি চাচ্ছিলাম এটা নিয়ে একটা আলোচনা হোক।’

ফুটবল এবং ক্রিকেট বোর্ডের প্রধান একসঙ্গে হওয়ায় নিজের মন্তব্যকে ফলপ্রসূ মনে করছেন আসিফ। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আলোচনা হয়েছে এবং দুই বোর্ডের প্রধান ক্লোজ হয়েছেন। গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সৌহার্দ্যপুর্ণ আলোচনা হয়েছে। আমরা একটি সমাধানে এসেছি যে, আমরা কিভাবে ফুটবল–ক্রিকেট একসঙ্গে এগিয়ে নিতে পারি। আমি আবারও ফুটবল ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়