শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইউ‌রো‌পের মা‌ঠে ফিলিস্তিন ফুটবল দ‌লের বিশেষ বার্তা

স্পোর্টস ডেস্ক : ফি‌লি‌স্তিন ১৯৯৮ সালে ফিফার স্বীকৃতি পায় । ফিফার সদস্যপদ পাওয়ার পর ইউরোপের মাটিতে প্রথমবারের মতো ফুটবল ম্যাচ খেললো দেশটি।

শনিবার স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে ফিলিস্তিন ফুটবল দল বাস্ক কান্ট্রি দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। ম্যাচটিকে ফিলিস্তিনের ফুটবল সংশ্লিষ্টরা ‘ঐতিহাসিক’ ও ‘শক্তিশালী সংহতির প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন। গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদর্শনের মঞ্চ হিসেবে আয়োজন করা হয় ম্যাচটি। ---- টি স্পোর্টস

সান মামেস স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচের আগে ফিলিস্তিনের খেলোয়াড়রা ‘গণহত্যা বন্ধ কর’ লেখা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। মাঠে দর্শকরা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে, ব্যানার প্রদর্শন করে ম্যাচ শুরুর আগে শহরের মধ্য দিয়ে একটি শোভাযাত্রায় অংশ নেন। 

স্টেডিয়ামে থাকা প্যালেস্টাইন সমর্থকরা ফিলিস্তিন ফুটবল দলের সাবেক অধিনায়ক সুলেইমান আল-ওবেইদ-এর ছবি উন্মোচন করেন। ইসরাইলি বর্বর বাহিনীর হাতে হত্যার শিকার হতে হন আল-ওবেইদ।

নিছক কোনো ফুটবল ম্যাচ নয়, বরং ফিলিস্তিনের নৃশংসতার শিকার নাগরিকদের স্মরণ ও রাজনৈতিক সংহতির মঞ্চ হিসাবেও আয়োজন করা হয় ম্যাচটি। ম্যাচটিতে ৩-০ গোলে জেতে বাস্ক দল। অ্যাথলেটিক বিলবাও, রিয়াল সোসিয়েদাদ এবং স্পেনের অন্যান্য আঞ্চলিক ক্লাবের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই দল। 

মঙ্গলবার বার্সেলোনায় কাতালানুনিয়া একাদশের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফিলিস্তিন।

গত দুই বছরে স্পেনে  জায়ানবাদী বাহিনীর বিরুদ্ধে কয়েকটি বৃহৎ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে বাস্ক কান্ট্রি এই আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেপ্টেম্বরে ভুয়েল্টা সাইক্লিং ইভেন্টের সময় একটি ইসরায়েলি মালিকানাধীন দলের বিরুদ্ধে বড় প্রতিবাদ দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়