শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে হারলো বাংলাদেশ 

নিজস্ব প্রতি‌বেদক : নার‌ী বিশ্বকাপ কাবা‌ডি‌তে  এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। তারা ৪৩-১৮ পয়েন্টে পরা‌জিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে।

মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শারীরিক গড়ন, টেকনিক ও ট্যাকটিকস—সব বিভাগেই এগিয়ে থাকা ভারতের সামনে গোটা ম্যাচেই চাপে ছিল রূপালী আক্তারের দল।

আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত, পরের রেইডে সমতা আনে বাংলাদেশ। লড়াকু ম্যাচের ইঙ্গিত দেওয়া দ্বৈরথ সময়ের সঙ্গে অসম হয়ে যায়—প্রতিষ্ঠিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য। ভারত কেন বিশ্বসেরা—রেইড এবং ট্যাকল দুই বিভাগেই প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টি-রূপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুন্সিয়ানা।

ভারত একের পর এক রেইড করে পয়েন্ট নিতে থাকে। ৬ মিনিটের মধ্যে চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অলআউট করে ভারত, স্কোর দাঁড়ায় ১২-৫। রূপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বটে, ততক্ষণে বাংলাদেশ আবারও অল আউট হয়।

প্রথমার্ধে ২৯-৮ পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পরও একই চিত্র—ভারতের আধিপত্য অব্যাহত ছিল। ম্যাচে বাংলাদেশকে তৃতীয়বারের মতো অল আউট করে ৪২-১৫ পয়েন্টে লিড নেয় ভারত। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

বৃহস্প‌তিবার বাংলাদেশের খেলা নেই। ২২ নভেম্বর চতুর্থ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাইল্যান্ড। সে ম্যাচে জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে লাল-সবুজদের। ভারত পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়