শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আশরাফ হাকিমি আফ্রিকার বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি প্রথমবার  আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন। ইনজুরির কারণে গত মৌসুমে বেশকিছু ম্যাচ মিস করেন আশরাফ হাকিমি। তবুও পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। যার কারণেই বর্ষসেরা হওয়ার দৌড়ে বাকি দুইজন থেকে এগিয়ে ছিলেন হাকিমি। আগামী ২১ ডিসেম্বর থেকে ঘরের মাঠে বসতে যাওয়া আফ্রিকা কাপ অব নেশন্সে মরক্কোকে নেতৃত্ব দেবেন হাকিমি।

২০২৫ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হাকিমি গত মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জেতে। ফ্রান্সের লিগে তিন শিরোপা জেতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তোলে পিএসজি। এছাড়াও ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলে ফরাসি ক্লাবটি।

প্রসঙ্গত, সবচেয়ে বেশিবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন দুই কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তুরে। হাকিমির সঙ্গে বর্ষসেরার দৌড়ে থাকা সালাহ ২০১৭ ও ২০১৮ এবং ভিক্টর ওসিমেন ২০২৩ সালে বর্ষসেরা পুরস্কার জিতেছেন।

এদিকে আফ্রিকার বর্ষসেরা গোলকিপার হয়েছেন মরক্কোর ইয়াসিন বোনো, তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন মরক্কোর ওসমানে মাম্মা এবং সেরা কোচ নির্বাচিত হয়েছেন কেপ ভার্দে বুবিস্তা।

এদিকে নারীদের বর্ষসেরার পুরস্কার জিতেছেন মরক্কোর গিজলেন চেব্বাক। মরক্কোর প্রথম নারী ফুটবলার হিসেবে বর্ষসেরার পুরস্কার জিতলেন তিনি।  -- তথ‌্যসূত্র, সময়‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়