শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার

স্পোর্টস ডেস্ক : ৫৮ বছর বয়সে বাবা হলেন বরিস বেকার। ইনস্টাগ্রামে বেকার ও তাঁর স্ত্রী লিলিয়া ডি কার্ভালহোর ছবির সঙ্গে নবজাতকের ছবি পোস্ট করেন জার্মান কিংবদন্তি। কন্যা সন্তানের নামও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

বেকার লিখেছেন, ''এই পৃথিবীতে তোমাকে স্বাগত জো ভিটোরিয়া বেকার। ২১.১১.২০২৫।'' শুক্রবার শিশুকন্যার জন্ম হয়। 

 শনিবার (২২ ন‌ভেম্বর) বেকারের ৫৮-তম জন্মদিন। তাঁর জন্মদিনের একদিন আগেই কন্যার জন্ম হয়। এ বেকারের একপ্রকার বার্থডে গিফট। 

২০২০ সালে বরিস ও লিলিয়ানের বিয়ে হয়। লিলিয়ান যে সন্তাসম্ভবা তা ছবি পোস্ট করে জানিয়েছিলেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। বেকারের পঞ্চম সন্তান জো। 

গত কয়েকবছরে বরিস বেকারের জীবন কাঁটা বিছানো পথ দিয়েই গিয়েছে। কোটিপতি থেকে তিনি সত্যিকারের বেকার হয়ে গিয়েছিলেন। 

ব্যাঙ্ক থেকে টাকা নেন। বারংবার তাঁকে তাগাদা দেওয়া হলেও সেই অর্থ তিনি শোধ করেননি। তাঁকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। 

১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে বেকার রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছিলেন। ১৯৮৬ ও ১৯৮৯ সালে উইম্বলডনে রীতিমতো ঝড় তৈরি করে দিয়েছিলেন জার্মান কিংবদন্তি। ১৯৯১ ও ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন। 

১৯৯৯ সালে বেকার টেনিস ছাড়েন। কোচ হিসেবে কাজ করেন তিনি। নোভাক জকোভিচের কোচ ছিলেন তিন বছর। সেই বেকারকে শ্রীঘরেও যেতে হয়েছিল। এহেন বেকার বাবা হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়