শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বরেকর্ড গড়া বাইসাইকেল কিক আইরিশ ফুটবলা‌রের, রোনালদোর নয়

স্পোর্টস ডেস্ক : ফুটবল প্রতি‌যো‌গিতায় ভলি, হেডার, চিপ, ট্যাপ ইনের মতো নানান ধাঁচে গোল করেন ফুটবলাররা। তবে সব গোল তো আর ফুটবলপ্রেমীদের মনের মধ্যে গেঁথে থাকে না। কখনো কখনো জাদুকরী কিংবা অবিশ্বাস্য কোনো মুহূর্তের জন্ম দিয়ে তোলপাড়ও ফেলে দেন অনেক ফুটবলার। 

ওভারহেড কিক। এই শটের অন্য নাম আবার বাইসাইকেল কিকও। সবশেষ গতকাল আল নাসরের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নৈপুণ্যে দৃষ্টিনন্দন এই গোল উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। এর আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরীর ওভারহেড গোলটিও আজীবন মনে রাখার মতোই। 

ফুটবলে চমকপ্রদ এবং দুঃস্বাধ্য এক কাজ বাইসাইকেল কিক থেকে গোল করা। ফ্রেমে বাধিয়ে রাখার মতো এই শট থেকে গোল করা কিন্তু বেশ কষ্টসাধ্য। সফল হওয়ার হারও অনেক কম।  পেছন দিকে লাফিয়ে বা উল্টো হয়ে আকাশে ভেসে  গোলপোস্ট লক্ষ্য করে শট নেওয়া, যেন একটা বাইসাইকেলের প্যাডেল ঘূর্ণন করছে। এই শটের জন্য যেমন শরীরে দারুণ ভারসাম্য দরকার তেমনি যথেষ্ট উচ্চতায় লাফাতেও হয়। এ ছাড়া প্রয়োজন নিঁখুত টাইমিং। ভুল করলে অনেক সময় চোটের ঝুঁকি তো থাকেই। 

ফুটবল ইতিহাসে সর্বপ্রথম কে বাইসাইকেল কিক থেকে গোল করেছেন ? এ নিয়ে স্পষ্ট কোনো ইতিহাস না থাকলেও, অনেকের মতে ১৯১৪ সালে চিলির তালকাহুয়ানোতেই প্রথম এই শটে গোল করে দেখান। তবে যদি বলা হয় বাইসাইকেল কিক থেকে করা সেরা গোল কোনটি। ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত আনিন্দ্য সুন্দর এই শটে অনেকেই জাল কাঁপিয়েছেন। তাতে সেরা বাছাই করা ফুটবলপ্রেমীদের জন্য খানিকটা কঠিনই।

১৯৮২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ইতালির পাওলো রোসি, ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে জ্বলাতান ইব্রাহিমোভিচের গোল, ২০১১ সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার ডার্বিতে ওয়েইন রুনি। বাইসাইকেল কিকে গোল করে এই তারকারা ফুটবলে ইতিহাসে স্বরণীয়H হয়ে আছেন।

তবে ফুটবলের এই যুগে বাইসাইকেল কিকের কথা মনে হলে সবার আগে রোনালদোর ছবি ভেসে আসে। ২০১৮ সালে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে ‘সিআর সেভেনের’ সেই আইকনিক বাইসাইকেল কিক থেকে করা গোল তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের অন্যতম সেরা। পর্তুগালের হয়েও একই ধরনের গোল পেয়েছেন রোনালদো। আর গতকাল করলেন আল নাসরের জার্সিতে।

২০১৮ সালে রোনালদোর ওই বাইসাইকেক কি জায়গা করে নেয় বিশ্বরেকর্ডেও। বাতাসে ২ দশমিক ৩৮ মিটার উ”চতায় শটটা নিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ফুটের হিসেবে যেটি প্রায় ৭ ফুট ৮ ইঞ্চি। এসময় রোনালদোর পিঠ ছিল মাটি থেকে ১ দশমিক ৪১ মিটার উপরে (প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি)। 

রোনালদোর বিখ্যাত সেই গোলকেও নাকি ছাড়িয়ে গেছেন স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। গত ১৬ নভেম্বর হাঙ্গেরির বিপক্ষে আয়াল্যান্ডকে বিশ্বকাপের প্লে অফে তোলা সেই এমনিতেই ছিল বিশেষ। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে দলকে ৩-২ গোলে জেতান ২৮ বছর বয়সী ফুটবলার।

আয়াল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাঙ্গেরির বিপক্ষে ওই গোলের সময় ২ দশমিক ৫৩ মিটার উচ্চতায় শট নিয়েছিলেন ম্যাকটমিনে।  যেখানে জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর করা গোলটি ছিল ২ দশমিক ৩৮ মিটার। তাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন নাইজেরিয়ান ফুটবলার পল ওনুাচু, যিনি ২.৪১ মিটার উচ্চতায় গোল করেছিলেন।

অবশ্য উচ্চতা যেমনই হোক বাইসাইকেল কিকে রোনালদোর কাছে বাকি সব তুচ্ছই। ৪০ বছর বয়সেও তাঁর কাছ থেকে এমন গোল দেখা ফুটবলপ্রেমীদের জন্য আশীর্বাদ বললে ভুল হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়