শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস 

স্পোর্টস ডেস্ক : মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার (৫ ডিসেম্বর) ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কিংস। দলের বড় জয়ে জোড়া গোল করেছেন দোরিয়েলতন। একটি করে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা জুনিয়র। গোলের দেখা না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন রাকিব হোসেন।

এদিন অবশ্য শুরুর দিকে জালের দেখা পেতে বেশ বেগ পেতে হয়েছে কিংসকে। ম্যাচের ৪২তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় তারা। ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব, লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।

যোগ করা সময়ে আরিক বিস্তার ভুলে ব্যবধান বাড়িয়ে নেয় কিংস। নেপালি ডিফেন্ডারের থেকে বল দখলে নিয়ে কিছুটা এগিয়ে বক্সে ঢুকে দোরিয়েলতনের শট অবশ্য প্রথম চেষ্টায় রুখে দিয়েছিলেন গোলরক্ষক ইসাক আলী। কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন ফাহিম। -- সময়‌নিউজ

দ্বিতীয়ার্ধের শুরু ব্রাদার্সের জালে ফের বল জড়ায় কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে, বাইলাইনের একটু উপর থেকে কাট ব্যাক করেন রাকিব, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে। 

৫৪তম মিনিটে চতুর্থ গোলটি হজম করে ব্রাদার্স। রাকিবের কাটব্যাক দখলে নিয়ে শট নেন সোহেল রানা জুনিয়র। ব্রাদার্সের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জড়ায় জালে। ২২ মিনিট পর দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দিয়ে নিজের জোড়া গোলটি তুলে নেন দোরিয়েলতন। ম্যাচের শেষদিকে জামাল ভূঁইয়ার কর্নারে মোজাম্মেল হোসেন নীরার হেডে সান্ত্বনার গোল পায় ব্রাদার্স। তাতে ৫-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কিংস। চলতি লিগ মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়