শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আমরাই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি, ফিফা শান্তি পুরস্কার পেয়ে জোর গলায় দাবি ডোনাল্ড ট্রাম্পের

স্পোর্টস ডেস্ক : আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। পূর্ব ঘোষণামতো মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হল ফিফা শান্তি পুরস্কার। 

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। সেখানে মজার ছলে বিশ্বকাপ ট্রফি নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন ট্রাম্প। তারপর থেকে জিয়ান্নির সঙ্গে ট্রাম্পের সখ্যতা বেড়েছে। উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কার যখন ট্রাম্পের হাতছাড়া হয়, তখন ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্ট। এহেন পরিস্থিতিতে ফিফার নতুন পুরস্কারের ঘোষণা। আর সেই পুরস্কার হাতে পেলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আগেও জানিয়েছিলেন, আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধও থামাবেন তিনি। তবে তাঁরা যে ভারত ও পাকিস্তানর সংঘর্ষ থামিয়েছেন সে কথাও এর আগেও বলেছেন তিনি। যদিও নয়াদিল্লি একাধিকবার তাঁর দাবি খারিজ করেছে। একবার তো ওভাল অফিসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সামনে ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করেছিলেন। আর এবার ফিফা শান্তি পুরস্কার পেয়ে ফের জোর গলায় ট্রাম্প দাবি করলেন, ‘আমরাই ভারত-পাক যুদ্ধ থামিয়েছি।

প্রসঙ্গত, ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের এই দাবি প্রথম নয়। সংঘর্ষবিরতির দিন থেকেই এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন তিনি। যদিও ভারত সরকারের একাধিক প্রতিনিধি, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির কথাই বলেন। তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি বলেও জানান। এমনকী ফোনেও ট্রাম্পকে সেকথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু থামার লক্ষণ নেই মার্কিন প্রেসিডেন্টের। ফিফা শান্তি পুরস্কার পেয়েও একই একই দাবি করলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়