শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মে‌সি বে‌ছে দি‌লেন বিশ্বকাপের পাঁচ ফেভারিট, নেই তার দেশ আ‌র্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে না পড়তেই জোর দামামা বাজিয়ে দিলেন আর্জেন্টিনার মহানায়ক এবং বর্তমান বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়ে দিলেন, কোন কোন দেশ এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তবে সেই তালিকায় নেই তাঁর নিজের দেশ আর্জেন্টিনা বা ক্রিশ্চিয়ানো রোনাল‌দোর পর্তুগাল।

আসন্ন বিশ্বকাপ কতটা কঠিন হতে চলেছে, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেসি বলেছেন, “আমরা বিশ্বচ্যাম্পিয়ন। তাই সকলেই চাইবে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে। কোনও সন্দেহ নেই, এবারের বিশ্বকাপ জয়টা কঠিন হতে চলেছে। তবে আমাদের উপর যে চাপটা ছিল, তা সরে গিয়েছে। --- সংবাদপ্রতি‌দিন 

আমরা অনেক খোলা মনে খেলতে পারব। যদিও এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য বেশ কয়েকটি দেশ রয়েছে। স্পেন, ফ্রান্স যেমন রয়েছে, তেমনই রয়েছে ইংল্যান্ড এবং ব্রাজিল। ওরা আবার দীর্ঘদিন চ্যাম্পিয়ন হতে পারেনি। ওরা আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া। জার্মানিও রয়েছে।

আর্জেন্টিনা প্রসঙ্গে মেসির বক্তব্য, “সত্যি বলতে কী, আমাদের দলে অসাধারণ ফুটবলার রয়েছে। যারা দীর্ঘদিন ধরে খেলছে। লিওনেল স্কালোনির নেতৃত্বে ওরা স্বপ্ন দেখতে পিছপা হয় না। প্রত্যেকেরই মানসিকতা একইরকম। এমন একটা দল, যারা জিততে চায়। 

প্রতিটি ফুটবলার নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে বদ্ধপরিকর। এই মানসিকতা যে কোনও দলের বিরাট শক্তি। তিনি আরও বলেছেন, “দলের উপর ভরসা আছে। আমরা চেষ্টা করব। কিন্তু ফুটবলে সামান্য ব্যবধানে ম্যাচের রং বদলে যায়। ধরুন, আপনি বল মারলেন। কিন্তু পোস্টে লেগে ফিরে এল। টাইব্রেকার আপনি জিততেও পারেন, আবার হারতেও পারেন।

এই প্রসঙ্গে কাতার বিশ্বকাপের উদাহরণও টেনে এনেছেন মেসি। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, “নেদারল্যান্ডস এবং ফ্রান্সের বিরুদ্ধে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু দু’টি ম্যাচই টাইব্রেকারে গিয়েছিল। এমিলিয়ানো মার্টিনেজ (ডিবু) আমাদের বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু প্রতিবার তো ভাগ্য আমাদের সঙ্গ দেবে না।

বিশ্ব খেতাব দখলে রাখাটা সত্যিই কঠিন কাজ। তবে আমাদের উপভোগ করতে হবে।” ২০২৬ বিশ্বকাপে কি তাঁকে খেলতে দেখা যাবে? জবাবে মেসি বললেন, “আমি এখনও আশা করছি, আসন্ন বিশ্বকাপে খেলব। আগেও বলেছি, এখনও বলছি, আমি বিশ্বকাপে থাকতে চাই। আর খেলতে যদি না পারি, তাহলে দর্শক হিসাবে খেলা দেখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়