শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২০০৬ সা‌লের পর নিজের মা‌ঠেই ‌সেল্টা ভি‌গোর কা‌ছে হার‌লো রিয়াল মা‌দ্রিদ‌ 

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে হেরেছে রেয়াল মাদ্রিদ। অনেকটা সময় ১০ জন ও যোগ করা সময়ে কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন ভিলিয়ত। এই অর্ধে বদলি নেমে দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তিনি।

২০০৬ সালের পর এই প্রথম রিয়ালের মাঠে জিতল সেল্টা। আর ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রিয়ালকে হারাতে পারল তারা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে। -- বি‌ডি‌নিউজ

এই হারে বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারীরা।
১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে সেল্টা ভি‌গো।

ম্যাচে প্রায় ৫৮ শতাংশ পজেশন রেখে গোলের জন্য রিয়ালের ২৩ শটের ৭টি ছিল লক্ষ্যে। আর সেল্টার ৭ শটের ৫টিই লক্ষ্যে ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়