শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় অন্তর্ভুক্তিতে অতিরিক্ত অর্থ ব্যয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ড ভিত্তিক ক্লাবটি এসময় এক বিলিয়ন ডলারেরও বেশি ঋণ নিয়ে থাকে।

২০০৫ সালে গ্লেজার পরিবার ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নেওয়ার পর এবারই সর্বোচ্চ ঋণের পরিমাণ ছাড়ালো। গ্লেজাররা ক্লাবটি অধিগ্রহণের সময় ঋণমুক্ত ছিল ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। পরবর্তীতে ঋণের সুদ ও কিস্তি বহন করতে হচ্ছে ইউনাইটেডকে। --- টি স্পোর্টস

বৃহস্প‌তিবার প্রকাশিত প্রথম প্রান্তিকের হিসাব অনুযায়ী, ইউনাইটেডের ঋণের পরিমাণ ৭৪৯ মিলিয়ন পাউন্ড বা ১.০০২ বিলিয়ন ডলার।

২০২৪ সালে ক্লাবের ২৭.৭ শতাংশ শেয়ার কিনে ক্লাবের মালিকানার অংশীদার হন ব্রিটিশ ব্যবসায়ী স্যার জিম র‌্যাটক্লিফ। ক্লাবকে আর্থিকভাবে টেকসই করতে বড় ধরনের খরচ কমানোর উদ্যোগ নেন তিনি।

ইউরোপীয়ান প্রতিযোগিতায় না খেললেও মৌসুমের প্রথম তিন মাসে ইউনাইটেডের অর্জিত মুনাফা ১৩ মিলিয়ন পাউন্ড। গত মৌসুমের একই সময়ে ছিল ৬.৯ মিলিয়ন পাউন্ড লোকসান। এই সময়ে ক্লাবের মোট আয় ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪০.৩ মিলিয়ন পাউন্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়