শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে স্পেন ও সে‌নেগা‌লের বিরু‌দ্ধে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আগামী বছ‌রের জু‌নেই মা‌ঠে গড়া‌চ্ছে বিশ্বকাপ ফুটব‌লের আসর। এই আস‌রে অংশ নেয়ার আ‌গে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অনেকটাই নিশ্চিত। 

আগামী মার্চে ফিনালিসিমাতে দেখা যাবে লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের লড়াই। এই ম্যাচটি ছাড়াও ২০২৬ বিশ্বকাপের আগে একাধিক প্রীতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তারা।

আর্জেন্টিনার সংবাদমাদ্যম মুন্ডো আলবিসেলেস্তা জানিয়েছে আগামী মার্চে আফ্রিকার দেশ সেনেগালের মুখোমুখি হতে পারে লিওনেল স্কালোনির দল। 

সেনেগালের একটি সংবাদমাধ্যম ‘ইকুইপ দু সেনেগাল’-এর বরাত দিয়ে আলবিসেলেস্তা জানিয়েছে, সেনেগালের ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা জাতীয় দল ও সৌদি আরব জাতীয় দলের সঙ্গে খেলার প্রস্তাব পেয়েছে।

আগামী মার্চে আর্জেন্টিনা ফাইনালিসিমা-তে স্পেনের বিপক্ষে খেলবে। লা রোজাদের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এর আগে অ্যাঙ্গোলা ও পুয়ের্তো রিকো ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তিনটি ম্যাচেই জয় পেয়েছে মেসিরা। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা আছে গ্রুপ জে-তে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। 

অপরদিকে, সেনেগাল গ্রুপ আই-এ রয়েছে। এই গ্রুপে সাদিও মানেদের প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে এবং একটি প্লে-অফ বিজয়ী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়