শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হায়দরাবাদে রাহুল গান্ধীকে জার্সি উপহার দি‌লেন মেসি

স্পোর্টস ডেস্ক : পায়ে পায়ে বল নাচাচ্ছেন। ঠিক যে কাজের জন্য লিওনেল মেসি পরিচিত। এটা হতে পারত কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম। পিছনে দাঁড়িয়ে মুচকি হাসছেন রড্রিগো ডি পল, লুইস সুয়ারেজরা। রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মেসি জার্সি উপহার দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। উদ্যোক্তা শতদ্রু দত্তকে ইতিমধ্যে কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে। নেটিজেনরা তো খোঁচা দিতে শুরু করেছেন শতদ্রু ছিলেন না বলেই হায়দরাবাদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে।

কলকাতা থেকে দুপুর দু’টো নাগাদ হায়দরাবাদে উড়ে যান মেসি। সন্ধ্যায় ছিল বিশেষ প্রদর্শনী ম্যাচ। মাঠে নেমে দু’পক্ষের প্লেয়ারদের সঙ্গে হাত মেলান আর্জেন্তিনীয় কিংবদন্তি। পিছনে ডি পল, সুয়ারেজরাই ছিলেন। শুধু তাঁরাই ছিলেন। 

আশেপাশে নামমাত্র লোক। ফলে দর্শকদের মেসিকে দেখতে অসুবিধা হয়নি। এখানেই শেষ নয়। গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন মেসি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন। বেশ কিছুক্ষণ পায়ে বল নাচান মেসি। স্টেডিয়ামজুড়ে ছিল আলোর খেলা। সব শেষে মেসিকে সংবর্ধনা দেওয়া হয়। আর্জেন্তিনীয় ফুটবল তারকা রাহুল গান্ধীকে একটি সই করা জার্সি উপহার দেন। যেন কলকাতায় যা যা হয়নি, সবই হায়দরাবাদে হয়েছে।

সেখানে মেসি বলেন, শ‌নিবার এখানে যে ভালোবাসা পেয়েছি, তা মনে থাকবে। ভারতে আসার আগে আমি এই দেশের ছবি দেখেছি। গত বিশ্বকাপের সময়ও অনেক কিছু জেনেছি। এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ। ভারতে এই ক’টা দিন কাটাতে পেরে গর্বিত।” বক্তব্য রাখেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পলও। মেসি বল মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। পেনাল্টি শুটআউট করেন। অনেকের সঙ্গে হাসিমুখ ছবি তোলেন। তবে গোটা বিষয়টা কোনও ভাবেই বিশৃঙ্খলায় পরিণত হয়নি। কিংবা কলকাতায় উদ্যোক্তার ঘনিষ্ঠদের মতো তাঁকে ছেঁকেও ধরা হয়নি। বরং শতদ্রুকে ছাড়াই হায়দরাবাদে মেসির অনুষ্ঠান সফল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়