শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম‌হিলা টে‌নি‌সে বর্ষসেরা আ‌রিনা সাবালেঙ্কা

টেনিসের নম্বর ওয়ান তারকা আরিনা সাবালেঙ্কা টানা দ্বিতীয়বারের মতো ওয়েন্স টেনিস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কার জিতেছেন। সোমবার (১৫ ডি‌সেম্বর) এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে ডব্লিউটিএ’র বিশেষ এ পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২৫ মৌসুম স্বপ্নের মতো কাটিয়েছেন ২৭ বছর বয়সী বেলারুশ নন্দিনী। চলতি বছর তিনি মোট চারটি শিরোপা জিতেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য—মাদ্রিদ ওপেন ও ইউএস ওপেন।

সাবালেঙ্কা এ বছর মোট নয়টি টেনিস টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাডিসন কিজের কাছে হেরেছেন এবং ফ্রেঞ্চ ওপেনে টাইটেল হাতছাড়া করেছেন। আগামী ২৮ ডিসেম্বর উইম্বলডনে তাঁর লড়াই শুরু হবে।

নারীদের মধ্যে সর্বোচ্চ ১২ হাজার র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জন দ্বিতীয় সাবালেঙ্কা। এর আগে এই কীর্তি ছিল কেবল সেরেনা উইলিয়ামসের। তিনি ২০১৫ সালে ১২ হাজার ডব্লিটিএ পয়েন্ট অর্জন করেছিলেন। 

সাবালেঙ্কা এ বছর প্রায় ১১ মিলিয়ন ইউরো পুরস্কার হিসেবে অর্জন করেছেন। ওয়েন্স টেনিস অ্যাসোসিয়েশনের প্রায় ৮০ শতাংশ ভোট গেছে সাবালেঙ্কার পক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়