শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার পা‌র্থে হ‌বে ইতালির সিরি আ’র ম্যাচ, পরিচালনা করবেন এশিয়ার রেফারি

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে লা লিগার একটি ম্যাচ খেলতে চেয়েছিল বার্সেলোনা ও ভিয়ারিয়াল। কিন্তু লিগের কয়েকটি ক্লাব ও খেলোয়াড়রা তার বিরোধিতা করে। শেষ পর্যন্ত এই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় লিগ কর্তৃপক্ষ। 

ইতালিয়ান সুপার কাপ খেলতে এসি মিলানসহ সিরি ‘আ’র চারটি দল এখন আছে সৌদি আরবে। এই উপলক্ষ্যে সিরি ‘আ’ প্রধান সিমোনেলিও এখন রিয়াদে। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, ‘মিলান-কোমোর ম্যাচটি সত্যিই ৮ ফেব্রুয়ারি পার্থে অনুষ্ঠিত হবে। ---- সময়‌নিউজ

এ বিষয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। বিদেশি রেফারি ব্যবহারের শর্ত নিয়ে আমাদের সন্দেহ ছিল। তবে পিয়েরলুইজি কোলিনা (ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান) আমাদের তাদের মান সম্পর্কে নিশ্চয়তা দিয়েছেন।’ 
 
অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য। সংস্থাটি পার্থে এশিয়ান রেফারি ব্যবহারের শর্ত দিয়েছিল। সেই শর্ত মেনে নিলেও বিপণনসহ আরও কিছু বিষয় অমীমাংসিত আছে বলে জানান সিমোনেলি।   

১৮৯৮ সালে শুরু হয় ইতালির শীর্ষ লিগ। ১৯২৯ সাল এই লিগের নাম হয় সিরি আ। এর আগে কখনোই এই লিগের কোনো ম্যাচ ইতালির বাইরে হয়নি। এবার শুধু ইতালিই নয়, ইউরোপ মহাদেশেরই বাইরে হতে যাচ্ছে সিরি আ’র ম্যাচ। 
 
তবে সিরি আ’র ম্যাচটি ইতালির বাইরে হওয়ার বিশেষ একটি কারণও রয়েছে। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মিলানের মাঠ সান সিরোয় শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। 

তার দুই দিন পরই কোমোর বিপক্ষে তাদের ম্যাচ। এ কারণেই ইতালির বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরি আ’র এই ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়