শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১০ বছর নয়, ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড আরও আগেই প্রিমিয়ার লিগ জিতবে:কোচ রু‌বেন আমুরি

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমুরি জানিয়েছেন, ক্লাবটির কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন যতটা দীর্ঘ সময়ের আশঙ্কা করছেন, তার চেয়ে আরও আগেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতবে দলটি।

২০১৩ সালে ফার্গুসনের শেষ মৌসুমে নিজেদের ২০তম লিগ শিরোপা জেতে ইউনাইটেড। তবে এই কিংবদন্তি কোচের বিদায়ের পর গত এক যুগে লিগে কোনো শিরোপাই জেতেনি ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটি। ---- অলআউট স্পোর্টস

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফার্গুসন জানান, তার মতে লিভারপুল যেভাবে ৩০ বছর লিগ শিরোপাহীন ছিল, ইউনাইটেডও এখন একই পরিস্থিতিতে রয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ট্রফি ফিরতে আরও ১০ থেকে ১১ বছর লেগে যেতে পারে।

তবে বর্তমান কোচ আমুরি আত্মবিশ্বাসী যে, এত দীর্ঘ সময় লাগবে না।

“তিনি ফুটবল, বিশেষ করে ইংলিশ ফুটবল আমার চেয়ে বেশি বোঝেন। আমার মনে হয় লিগ জিততে আমাদের অতটা সময় লাগবে না।”

“আমি জানি না তখন এখানে কোন ম্যানেজার থাকবেন, তবে আমি সত্যিই বিশ্বাস করি যে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা শিরোপার জন্য লড়াই করতে পারব। আমার মনে হয় এতে অনেক বছর সময় লাগবে না। তবে আপনি কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না।

রোববার দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা ইউনাইটেড। এই ম্যাচে প্রথম দলের ছয় ফুটবলারকে পাবেন না আমুরি।

চোটের কারণে মাঠের বাইরে আছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়াইর ও মাথিয়াইস ডি লিট। এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন মিডফিল্ডার কাসেমিরো। আর জাতীয় দলের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্স খেলতে দল ছেড়েছেন আক্রমণভাগের আমাদ দিয়ালো ও ব্রায়ান এমবুমো এবং রক্ষণভাগের নুসাইর মাজরাউই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়