স্পোর্টস ডেস্ক : জ্যাক ও’ব্রায়েনের মারাত্মক ভুলে পাওয়া সুবর্ণ সুযোগ কাজে লাগালেন ভিক্তর ইয়োকেরেস।
গতিময় স্পট কিকে এভারটনের বিপক্ষে দলকে এগিয়ে নিলেন সুইডিশ স্ট্রাইকার। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে শীর্ষে ফিরল আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার এভারটনকে ১-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এতে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলেছে আর্সেনাল। --- বিডিনিউজ
১৭ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট ৩৯। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এদিনই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডতে ৩-০ গোলে হারিয়ে কিছুক্ষণের জন্য শীর্ষে উঠেছিল পেপ গুয়ার্দিওলার দল।