শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লা লিগায় বার্সেলোনার টানা সপ্তম জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগায় জি‌তেই চ‌লে‌ছে বার্সেলোনা। দল‌টি রোববার রাতে ১০ জনে পরিণত হওয়া ভিলারিয়ালকে তাদের ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে। লা লিগায় বার্সার এটি টানা সপ্তম জয়।

১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও মজবুত করল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮ ম্যাচে ৪২।

ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও লা সেরামিকায় ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। সান্তি কোমেসানার পেছন দিকের ধাক্কায় রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টির বাশি বাজান রেফারি। সফল স্পট কিকে নিজেই গোল করে দলকে লিড এনে দেন রাফিনিয়া।

১৭ মিনিটে অতিথিদের জালে বল পাঠায় ভিয়ারিয়াল। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৩৯ মিনিটে ভিলারিয়াল ১০ জনে পরিণত হয়। লামিনে ইয়ামালকে পেছন থেকে দুই পা দিয়ে স্লাইডিং ট্যাকলে ফেলে দেন রেনাতো ভেইগা। রেফারি সঙ্গে সঙ্গেই তাকে সরাসরি লাল কার্ড দেখান। সিদ্বান্ত চ্যালেঞ্জ করলেও ভিএআরে লাল কার্ড বহাল থাকে। 

৬৩ মিনিটে গোল করেন ইয়ামাল। ভিলারিয়ালের পেনাল্টি বক্সের ভেতরে জটলা তৈরি হলে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে সুযোগ পান তিনি। ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়