শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুটিতে ‌থাকা কো‌নো খে‌লোয়া‌ড়ের ওজন বাড়লেই দল থেকে বাদ, হুম‌কি কোচ গা‌র্দিওলার  

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা বড়দিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে তিন দিনের ছুটি পেয়েছেন। 

দলের কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, দলে ফেরার পর কারো ওজন বেড়ে গেলে আগামী শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে না।

সোমবার থেকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে সিটির খেলোয়াড়দের। তারা দলের সঙ্গে যোগ দেবেন আগামী বৃহস্পতিবার।

ডায়েটের ব্যাপারে সবসময়ই কঠোর হিসেবে পরিচিত গার্দিওলা বলেন, “প্রত্যেক খেলোয়াড়ের নির্দিষ্ট ওজন থাকে। তারা ২৫ তারিখে ফিরে আসবে এবং কত কেজি বাড়ল তা নিয়ন্ত্রণ করার জন্য, তারা মোটা হলো কি-না, (তা দেখার জন্য) আমি সেখানে থাকব।

“তিন দিন পর তারা আসার মুহূর্তে আমি দেখতে চাই, তারা কীভাবে ফিরে আসে। তারা খেতে পারে। কিন্তু আমি তাদের নিয়ন্ত্রণ করতে চাই। ২৭ তারিখে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে দল নির্বাচন করতে হবে আমাকে। কল্পনা করুন, একজন খেলোয়াড় এখন নিখুঁত, কিন্তু সে আরও তিন কিলো (ওজন বেশি) নিয়ে এলো। তাহলে সে ম্যানচেস্টারেই থাকবে, সে নটিংহ্যাম ফরেস্টে যাবে না।

গত শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলের জয় এলেও দলের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট ছিলেন না গার্দিওলা। ম্যাচের পর খেলোয়াড়দের আরও উন্নতির তাগিদ দিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

১৭ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে আছে সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়