স্পোর্টস ডেস্ক: তুরস্কের পেশাদার ফুটবলে বাজি কাণ্ডের তদন্তে নতুন মোড়। প্রসিকিউটররা আরও ২৯ জনকে আটক করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে আছেন গালাতাসারাইয়ের সাবেক নির্বাহী এর্দেন টিমুর। এনটিভি এবং অন্যান্য তুর্কি গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।
জানা গেছে, ২৯ জনের মধ্যে ২৪ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে একজন জেলে আছেন, বাকি চারজনের খোঁজ চলছে। সন্দেহভাজনদের মধ্যে ১৪ জন বিভিন্ন তুর্কি লিগের ফুটবলার। --- টি- স্পোর্টস
এটি নতুন ঘটনা নয়। চলতি মাসের শুরুতে অভ্যন্তরীণ বাজির অভিযোগে খেলোয়াড়, ক্লাব সভাপতি, ধারাভাষ্যকার ও এক রেফারিসহ ৪৬ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে আদালতের নির্দেশে সুপার লিগের খেলোয়াড়সহ ২০ জনকে বিচার শেষ না হওয়া পর্যন্ত কারাগারে পাঠানো হয়েছিল।
গত মাসে তুরস্ক ফুটবল ফেডারেশন ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছে। সব লিগ মিলিয়ে দেশে ১,০২৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে।
ঘটনায় তদন্ত এখনও চলমান। এটিকে প্রফেশনাল ফুটবলের স্বচ্ছতা ও সততার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।