শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৭ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৪ গোল কর‌লেই হাজারের মাইলফলক, তার প‌রেই মাঠ ছাড়‌বেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক: মাইলফলক স্পর্শ করতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দরকার আর ৪৪ গোল। এই গ্লে কর‌তে পার‌লে  বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক হ‌বে রোনাল‌দোর। 

পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, বুটজোড়া তুলে রাখার আগে এই কীর্তি গড়তে চান তিনি।

গত শনিবার সৌদি প্রো লিগে আল নাসেররের জয়ে জোড়া গোলের পর রোনালদোর গোলসংখ্যা এখন ৯৫৬। আন্তর্জাতিক ফুটবলেও সবচেয়ে ১৪১ গোলের মালিক পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। ---- অলআউট স্পোর্টস

হাজার গোলের লক্ষ্যের কথা রোনালদো যখন প্রথমবার বলেছিলেন, তখন বিষয়টি অসম্ভবই মনে হয়েছিল অনেকের। কিন্তু বয়স ৪০ বছর পেরিয়েও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি যেভাবে গোল করছেন তাতে সেই লক্ষ্য পূরণ করা এখন সম্ভবই মনে হচ্ছে।

আল-নাসেরের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ নবায়ন করা রোনালদো এবারের সৌদি প্রো লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় স্বদেশি সতীর্থ জোয়াও ফেলিক্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। সব ঠিকঠাক থাকলে তার নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবে পর্তুগাল।

রোববার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে টানা দ্বিতীয়বার ‘বেস্ট মিডল ইস্ট প্লেয়ার’ পুরস্কার জয়ের পর রোনালদো জানান, ১ হাজার গোল তার হবেই।

“খেলা চালিয়ে যাওয়া কঠিন, তবে আমি উজ্জীবিত। আমার তাড়না এখনও তীব্র এবং খেলা চালিয়ে যেতে চাই। মধ্যপ্রাচ্যে খেলছি নাকি ইউরোপে বা কোথায়, এটা কোনো ব্যাপার নয়। আমি সবসময় ফুটবল খেলতে উপভোগ করি এবং সামনে ছুটতে চাই।

আপনারা জানেন আমার লক্ষ্য কোনটি। আমি ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটিতে (১ হাজার গোল) পৌঁছেতে চাই, যেটির কথা আপনারা সবাই জানেন। সেই মাইলফলকে আমি নিশ্চিতভাবেই পৌঁছাব, যদি কোনো চোট না হয়।

গত ম্যাচে জোড়া গোল করা রোনালদো টানা তৃতীয় বছরের মতো এক পঞ্জিকাবর্ষে ৪০ গোল করেছেন। পুরো ক্যারিয়ারে এই সংখ্যাটা ১৪ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়