স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড জয়ে ফেরার পরের ম্যাচেই আবার দিক হারিয়ে ফেলল। লিগ টেবিলের তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারল না হুবেন অ্যামুরির দল।
ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ইয়োশুয়া জির্কজির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। ---- বিডিনিউজ
একটি করে ড্র ও হারের পর গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ইউনাইটেড। কিন্তু বছরের শেষটা ভালো হলো না তাদের।
১৯ ম্যাচে ৮ জয় ও ৬ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে তারা।
আসরে এখনও জয়ের স্বাদ না পাওয়া উলভারহ্যাম্পটনের ৩ ড্রয়ে পয়েন্টও ৩। টানা ১১ হারের পর পয়েন্ট পেল তারা।