শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) আরেক ম্যাচে হোঁচট খেয়েছে লিভারপুল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লিডসের সাথে গোলশূন্য ড্র করেছে অলরেডস।

অ্যানফিল্ডে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য দেখায় লিভারপুল। কিন্তু লিডসের বিপক্ষে ব্যবধান গড়ে দেয়ার মতো কিছুই করে দেখাতে পারেনি স্বাগতিকরা। উল্টো গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে গোল হজম করতে বসেছিল তারা। জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নতুন বছর শুরু করতে হয়েছে আর্নে স্লটের দলকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচের পর হোঁচট খেয়েছে লিভারপুল। এতে ১৯ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। রাতে সান্ডারল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়