শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সিডনি টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনশেষে দারুণ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। বৃষ্টি বাধায় প্রথম দিনে ৪৫ ওভারের বেশি খেলা হয়নি, তাতে ৩ উইকেটে ২১১ রান তুলেছে সফরকারীরা।

রোববার (৪ জানুয়ারি) এসসিজিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপে পড়ে ইংলিশরা। দলীয় ৭ম ওভারে ওপেনার বেন ডাকেটের উইকেট হারায় তারা।

২৪ বলে ২৭ রান করা ডাকেটকে কট বিহাইন্ডের শিকার বানান মিচেল স্টার্ক। দলীয় ৫১ রানে মাইকেল নেসারের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অন্য ওপেনার জ্যাক ক্রলি। ৫৭ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন জ্যাকব বেথেলও, তাকে ফেরান স্কট বোল্যান্ড।

এরপরই ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সেই চাপ সামাল দেন জো রুট এবং হ্যারি ব্রুক। ৮ চারে ৭২ রানে অপরাজিত রুট, ৬ চার ও ১ ছক্কায় ব্রুক নট আউট ৭৮ রানে। অজিদের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন স্টার্ক, বোল্যান্ড ও নেসার।

উল্লেখ্য, সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন উসমান খাজা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়