স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে ১-১ ড্র করেছে সিটি। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র।
২১ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। --- বিডিনিউজ
ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় সিটি, এর ছয়টি ছিল লক্ষ্যে। অন্য দিকে ব্রাইটন ৬ শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে।
প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ করে ব্রাইটন। প্রথম আট মিনিটে দুটি সুযোগ পায় তারা। তবে দুটি শটই ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় সিটি। তৈরি করতে থাকে সুযোগ। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছিলেন না কেউই।
প্রথমার্ধের শেষ দিকে বদলে যায় খেলার চিত্র। ৪১তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। সবশেষ চার ম্যাচে এটিই নরওয়ের স্ট্রাইকারের প্রথম গোল।
চলতি আসরে হলান্ডের গোল হলো ২০টি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৩ ম্যাচে করলেন ১৫০ গোল।