শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‘দ্বিতীয় সারির’ দ‌লের  কাছে হে‌রে গে‌লো রিয়াল মা‌দ্রিদ, নতুন কোচ হতাশ

স্পোর্টস ডেস্ক : কো‌চের পদত‌্যাগ নি‌য়ে অ‌নেক সমা‌লোচনা হ‌য়ে‌ছে রিয়াল মা‌দ্রিদ শি‌বি‌রে। কোচ শাবি আলোনসো স‌রে যাবার পর বৃহস্প‌তিবারই প্রথম খেলতে না‌মে রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়াকে ডাগআউটে রেখে মাদ্রিদের ক্লাবটি আজ হারলো স্পেনের দ্বিতীয় সারির লিগে খেলা দল আলবেসেতের কাছে।

রিয়ালের হারটি ২-৩ গোলে। এই হারে কোপা দেল রে থেকে ছিটকে গেল তারা। দলটি রাউন্ড অব সিক্সটিনে উঠেছিল তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে। রিয়ালের হারে গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও গঞ্জালো গার্সিয়া। আলবেসেতের তিন গোলের ২টি জেফতে বেটানকোরের, অন্যটি জাভি ভিয়ার। --সময়‌নিউজ

রিয়ালের বিপক্ষে আলবেসেতের জয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। দ্বিতীয় সারির এই দলটি নিজেদের শেষ ৩ ম্যাচের একটিতেও জিততে পারেনি। গ্রেনাডার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর লেগানেসের কাছে হেরেছিল ১-৩ গোলে। এরপর রিয়াল সোসিয়েদাদের বি দলের সঙ্গে ড্র করে গোলশূন্য। তারাই রিয়ালকে হারিয়েছে ৩ গোল করে।

শাবি ক্লাব ছেড়েছিলেন গত ১২ জানুয়ারি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর বিদায়ের ঘোষণা দেন তিনি। মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব তিনি নিয়েছিলেন গত বছরের জুনে। এর আগে বায়ার লেভারকুসেনের হয়ে দারুণ সময় পার করেন। যেখানে ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ (লিগ ও কাপ জয়) জেতার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লেভারকুসেনকে।

গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর শুরু হয় আলোনসোর বাজে সময়। পরবর্তী ৮টি ম্যাচের মধ্যে জয় আসে মাত্র ২টিতে। যদিও এরপর টানা ৫টি ম্যাচ জিতে আলোনসো ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু তা ক্লাবের নীতি-নির্ধারকদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল না। তার পর কাস্তিয়ার কোচ আরবেলোয়াকে দায়িত্ব দেন ফ্লোরেন্তিনো পেরেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়