শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আজ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদলের বহুল আলোচিত বৈঠক। তবে বিসিবির অনড় অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে- ভারতের মাটিতে খেলতে রাজি নয় তারা। আইসিসির সাথে বৈঠকে বিশ্বকাপ ভেন্যু সমস্যা নিরসনে সম্ভাব্য সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ সফরে আইসিসির প্রতিনিধি হিসেবে হাজির হন সংস্থাটির ইন্ট্রেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা দেরিতে পাওয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে যোগ দেন ইভেন্ট অ্যান্ড করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।

বিসিবির পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি ফারুক আহমেদ ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বৈঠকে টাইগারদের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য নিজেদের ভাবনা আইসিসির কাছে পুনর্ব্যক্ত করে বিসিবি। একইসাথে বাংলাদেশ দল, সাংবাদিক, দর্শক ও অন্যদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের মতামতের কথাও অবহিত করা হয়।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে তারা।

তবে আলোচনা গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ ছিল জানিয়ে বিসিবি উল্লেখ করেছে, লজিস্টিক বিষয়গুলো সহজভাবে যাতে হয়, এজন্য বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে অন্য কোনো গ্রুপে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই শ্রীলঙ্কায়। আইরিশদের সাথে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। শেষপর্যন্ত ভেন্যুর বিষয়ে অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত আছে বলে বিসিবি দাবি করেছে। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়