শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৪১ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটসা‌লে এবার নেপালকে হারালো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী ও লিপি আক্তার।

থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ সোমবার বাংলাদেশকে মোকাবিলা করে নেপাল। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমার বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়েও জালে জড়াতে পারেননি সাবিনা। --- টি স্পোর্টস

খানিক পর বাংলাদেশকে লিড এনে দেন সেই সাবিনাই। ১৩ মিনিটে কৃষ্ণার পাসে বল পেয়ে নেপালি গোলকিপারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন তিনি।

পাঁচ মিনিট পর ব্যবধান ২-০ করেন কৃষ্ণা। এক ডিফেন্ডারের দুই পায়ের মাঝ দিয়ে বল কাটিয়ে নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন এই ফরোয়ার্ড।

গোলকিপার পরিবর্তন করেও বাংলাদেশের গোলের জোয়ার ঠেকাতে পারেনি নেপাল। ৩৩ মিনিটে সুমাইয়ার অ্যাসিস্টে বক্সের ভেতর জায়গা করে নিয়ে নিখুঁত শটে গোল করেন লিপি আক্তার।

তিন ম্যাচ শেষে দুই জয় এক ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট। ২১ জানুয়ারি লিগ পর্বে চতুর্থ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়