শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত, ইতিহাস গড়ল মরক্কো-সেনেগাল

২০২৫ সালের নভেম্বরের পর ফিফার আর কোনো উইন্ডো ছিল না। ফলে এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে বাংলাদেশ পুরুষ দল। দীর্ঘ ২২ বছর পর ওই ঐতিহাসিক জয়ে ৯ বছরের মধ্যে সেরা (১৮০তম) অবস্থানে উঠেছিলেন হামজা-জামালরা। সেই অবস্থান যেমন ডিসেম্বরে অপরিবর্তিত ছিল, তেমনি গতকাল (সোমবার) প্রকাশিত র‌্যাঙ্কিংয়েও কোনো নড়চড় হয়নি।

ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়েও ১৮০তম অবস্থানে আছে বাংলাদেশ। একইভাবে ফিফার উইন্ডো না থাকায় শীর্ষস্থানে থাকা দলগুলোও আগের অবস্থানে রয়েছে। শীর্ষে পাঁচে অবস্থান করছে যথাক্রমে– স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল। যথারীতি পর্তুগাল এবং নেদারল্যান্ডসও ছয়-সাতে অনড় আছে।  

৮ নম্বর থেকে ফিফা র‌্যাঙ্কিংয়ের অবস্থানে পরির্তন দেখা যাচ্ছে। তাতে প্রভাব রেখেছে মূলত সম্প্রতি শেষ হওয়া আফ্রিকা কাপ অব নেশন্স (আফকন)। মহাদেশীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাদিও মানের সেনেগাল। নাটকীয় ও রুদ্ধশ্বাস ম্যাচে তারা মরক্কোকে ১-০ ব্যবধানে হারায়। দুই দলই র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। ফলে অবস্থান বদলে গেছে শীর্ষ দশ থেকে নিচের দিকে থাকা দলগুলোর। 

মরক্কো এবার নিজেদের ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থানে উঠে এসেছে। ৩ ধাপ এগিয়ে তাদের অবস্থান অষ্টম। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমক দেখানো মরক্কো এর আগে ফিফা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০ম অবস্থানে উঠেছিল ১৯৯৮ সালের এপ্রিলে। আফ্রিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট পরা সেনেগাল এবারের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি করে ১২তম হয়েছে। যা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ১৭তম হয়েছিল সাদিও মানের দেশ।

মরক্কোর উন্নতিতে এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৯-১০-১১ তে নেমে গেছে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। ফিফা র‌্যাঙ্কিংয়ে এবার সাত নম্বরের পর থেকে বেশিরভাগ দলের অবস্থান বদলে দেওয়ায় ভূমিকা রেখেছে আফকন। সবচেয়ে বেশি উন্নতি করেছে টুর্নামেন্টটিতে ব্রোঞ্জজয়ী (তৃতীয় স্থানধারী) নাইজেরিয়া (২৬তম) ও ক্যামেরুন (৪৫তম)। উভয় দলই সমান ১২ ধাপ করে এগিয়েছে। এ ছাড়া আলজেরিয়া ৬ (২৮তম), মিশর ৪ (৩১তম) এবং আইভরিকোস্ট এগিয়েছে ৫ ধাপ (৩৭তম)।  

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়