শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:২০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দ‌লে বাবা খেল‌তেন সেই ওল্ড ট্রাফোর্ডে ছেলে কাই রু‌নির অভিষেক

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে একসময় যাঁর পায়ের জাদুতে মুখর থাকত গ্যালারি, সেই ওয়েন রুনির ছেলেও এবার নাম লেখালেন সেই ঐতিহাসিক মঞ্চে। শুক্রবার (২৩ জানুয়া‌রি) এফএ ইয়ুথ কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব-১৮ দলের হয়ে প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন কাই রুনি।

ডার্বি কাউন্টির বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচে অতিরিক্ত সময়ে ২–১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড অনূর্ধ্ব-১৮ দল। ম্যাচের ৯৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ১৬ বছর বয়সী উইঙ্গার কাই রুনি। তখনো ম্যাচে কোনো গোল হয়নি। পরে লুকা ক্রোল্লা ও চিডো ওবি গোল করলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের। দলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ওয়েন রুনির সাবেক সতীর্থ ড্যারেন ফ্লেচার।

ছেলের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ওয়েন রুনি নিজেই। পরিচালকদের বক্সে স্ত্রী কোলিন রুনির সঙ্গে বসে ম্যাচ উপভোগ করেন তিনি। এ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মাইকেল ক্যারিকসহ সিনিয়র দলের কোচিং স্টাফের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

এর আগে গত মাসে অনূর্ধ্ব-১৮ লিগ কাপের একটি ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেছিলেন কাই রুনি। তবে সেই ম্যাচটি হয়েছিল ক্লাবের ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্সে, যা যুব দলের নিয়মিত হোম ভেন্যু। শুক্রবারের ম্যাচটিই ছিল ওল্ড ট্রাফোর্ডে তাঁর প্রথম প্রতিযোগিতামূলক উপস্থিতি।

২০২০ সালে ১১ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন কাই রুনি। তার তিন বছর আগেই ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ইউনাইটেড ছাড়েন ওয়েন রুনি। ক্লাবটির হয়ে ৫৫৯ ম্যাচে ২৫৩ গোল করে তিনি হন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ছাড়িয়ে যান কিংবদন্তি স্যার ববি চার্লটনকে। ইউনাইটেডের হয়ে জিতেছেন সব বড় ক্লাব শিরোপাও।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছোটবেলার একটি ছবি পোস্ট করে কাই রুনি ইঙ্গিত দিয়েছিলেন তাঁর অংশগ্রহণের। ছবিটিতে দেখা যায়, ছোট বয়সে বাবার সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের মাঠে হাঁটছেন তিনি।

বাবার পথ ধরেই ওল্ড ট্র্যাফোর্ডে কাই রুনির এই অভিষেক ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়