শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মনির হোসেন ও শাহ আলমের স্মরণে কাবাডি ফেডারেশন কর্মকর্তা কর্মচারী‌দের দোয়া

ডেস্ক রি‌পোর্ট : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ শাহ আলমের মৃত্যুতে শোকাহত কাবাডি অঙ্গন। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার (২৯ জানুয়া‌রি) বাদ আসর কাবাডি ফেডারেশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুম দুই প্রথিতযশা ক্রীড়া ব্যক্তিত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বক্তারা মো. মনির হোসেন এবং মোহাম্মদ শাহ আলমের ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন গত ২১ জানুয়ারি স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ শাহ আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৫ জানুয়ারি। তিনি এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্যপদক জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন এবং মরহুমদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা, ফেডারেশনের কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

স্মরণ সভা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে কাবাডি অঙ্গনের প্রয়াত সকল ব্যক্তিত্বের জন্য দোয়া এবং দেশের জাতীয় খেলা কাবাডির উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়