শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিউক্যাসলের বিরু‌দ্ধে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক : লি‌গে টানা ব্যর্থতার মাঝে, হাইভোল্টেজ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ল লিভারপুল। এরপর অবশ্য দারুণ পারফরম্যান্স উপহার দিল তারা। উগো একিটিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারাল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। শিরোপাধারীদের অন্য দুই গোলদাতা ফ্লোহিয়ান ভিয়েৎস ও ইব্রাহিমা কোনাতে।

জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরে লিগে প্রথম জয় পেল লিভারপুল। আগের পাঁচ ম্যাচে চারটি ড্রয়ের পর, গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছিল তারা।

২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি।

সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি ও তিন নম্বরে অ্যাস্টন ভিলা; দল দুটি অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আসরে নবম হারের পর, ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়