শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নতুন দ‌লে অভিষেক ম‌্যা‌চেই ক‌রিম বেনজেমার হ্যাটট্রিক, আল হিলা‌লের বড় জয়

স্পোর্টস ডেস্ক : ক‌রিম বেন‌জেমা নি‌জের অ‌ভি‌ষেক ম‌্যা‌চেই দুর্দান্ত পারফরম কর‌লেন। তার কল‌্যা‌ণে সৌদি প্রো লিগের ম্যাচটিতে বৃহস্পতিবার আল আখদুদকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আল-হিলাল।

গত মৌসুমে আল-ইত্তিহাদের ডাবল জয়ের নায়কদের একজন ছিলেন বেনজেমা। এই মৌসুমে ক্লাবের পারফরম্যান্স ভালো না হলেও তিনি ছিলেন ফর্মেই। কিন্তু চুক্তি নবায়ন নিয়ে টানাপোড়েনের জের ধরে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে পাড়ি জমান তিনি আল-হিলালে।

নতুন ক্লাবের হয়ে প্রথমবার খেলতে নামেন তিনি প্রতিপক্ষের মাঠে। প্রথম গোলের দেখা পান ৩১তম মিনিটে। বক্সের ভেতর চমৎকার ব্যাক হিলে বল জালে পাঠান ৩৮ বছর বয়সী তারকা। বি‌ডি‌নিউজ

প্রথমার্ধে গোল ছিল ওই একটিই। দ্বিতীয়ার্ধে গোলের জোয়ারে প্রতিপক্ষকে ভাসিয়ে দেয় আল-হিলাল। ৬০ মিনিটে কাছ থেকে নেওয়া শটে দ্বিতীয় গোল পান বেনজেমা। মিনিট চারেক পরই পূর্ণ হয় তার হ্যাটট্রিক। এর ছয় মিনিট পর ব্রাজিলিয়ান ম্যালকমের গোলটিও বানিয়ে দেন তিনি।

ফরাসি ফরোয়ার্ডের আরও ঝলক হয়তো দেখা যেত। কিন্তু ৭১তম মিনিটে তুলে নেওয়া হয় তাকে। আল-হিলালের গোল উৎসব তাতে থামেনি। ৭৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সালেম আল-দসারি। গত বছরের এএফসি বর্ষসেরা ফুটবলার আরেকটি গোল করেন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে।

নতুন ক্লাবে দারুণভাবে শুরু করে উচ্ছ্বসিত বেনজেমা বললেন, নতুন আবহে মানিয়ে নিতে তার সময় লাগেনি একটুও।

আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। জিততে পেরে আমরা খুশি। ভালো খেলেছি আমরা, অনেক গোল করেছি এবং কোনো গোল হজম করিনি, কাজেই আমরা দারুণ খুশি।

ক্লাবের সবাই আমাকে দারুণভাবে আলিঙ্গন করে নিয়েছেন এবং সবকিছু দিয়েছেন। তাই মাঠে নেমে আমিও সবটুকু উজাড় করে দিতে চাই।

এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আল-হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট আল-আহলির। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট ক্রিস্তিয়ানো রোনালদোর আল-নাসরের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়