শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্লাবে যোগ দিয়েছেন। থার্ড ডিভিশন লিগের ক্লাব রিমাল আল সাহরা এসসির হয়ে খেলছেন বাংলাদেশের এই লেফটব্যাক। গতকাল (মঙ্গলবার) অভিষেকও হয়েছে তার। 

২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়েই নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএই থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ওই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে সেকেন্ড ডিভিশনে খেলবে জায়ানের দল। গতকাল ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে মাজদ এফসির বিপক্ষে রিমাল আল সাহরার হয়ে অভিষেক হয় জায়ানের। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। 

যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠেন জায়ান। তার বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। বাবার আগ্রহে আমেরিকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলে তিনি নজর কাড়েন। এরপর ঢাকায় ট্রায়াল দিতে আসেন গত বছরের জুনে। বাংলাদেশের জার্সিতে এএফসি অ-২৩ দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পান জায়ান। পরে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে তার অভিষেক হয়। এরপর আরও দুটি ম্যাচ খেলেন। গতি ও স্কিলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন অল্প দিনেই। 

১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলে আমেরিকায় ফিরে যান এই ডিফেন্ডার। পড়াশোনার পাশাপাশি সেখানে খেলা চালিয়ে যান। সম্প্রতি কানাডায় ট্রায়ালে গিয়েছিলেন জায়ান। সেই সময় তার পারফরম্যান্স প্রোফাইল ও ম্যাচ ফুটেজ বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো হয়। সবদিক বিবেচনা করে নিজের বিকাশের লক্ষ্যে সবচেয়ে উপযুক্ত গন্তব্য হিসেবে তিনি বেছে নিলেন আরব আমিরাতকে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়