শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার উলভসের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। প্রথম হাফে সাকার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও, দ্বিতীয় হাফে হয় নাটক।

ম্যাচের পঞ্চম মিনিটে রাইসের অসাধারণ এক ক্রস থেকে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্তেতার দল। দ্বিতীয় হাফে আবারও গোল করে গানারার। ৫৬তম মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের থ্রু বল ধরে বল জালে পাঠান পিয়েরো হিনকাপিয়ে। এই গোলের পর মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে আর্সেনাল।

নাটকের শুরুটা হয় ৬১ মিনিটে। হুগো বুয়েনো উলভসের হয়ে প্রথম গোলটি করেন। আর ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উলভসকে সমতায় ফেরান এডোজি। যদিও গোলটি হওয়ার পেছনে গ্যাব্রিয়েল ও রায়ার ভুল ছিল।

২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। আর ২৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সবচেয়ে নিচে রয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়